কোরিয়া সংকট
ঠান্ডা যুদ্ধ কেবল ইউরোপীয় গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যে ঘটনার মধ্য দিয়ে এশিয়া মহাদেশের ঠান্ডা যুদ্ধের প্রসার ঘটেছিল তা হল কোরিয়া যুদ্ধ (1950)। কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট আলোচনায় দুটি দিক উঠে আসে। প্রথমত চীনের রাজনৈতিক পরিবর্তন ও সাম্যবাদী শক্তির প্রাধান্য স্থাপন। দ্বিতীয়তঃ কোরিয়ার রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভাজন এবং এক আত্মঘাতী গৃহযুদ্ধের অবতারণা।
1950 খ্রিস্টাব্দের পূর্বে রণকৌশলগত দিক থেকে মার্কিন বিশেষজ্ঞগণ এশিয়ার প্রতি খুব একটা নজর দেয়নি। তাদের প্রধান কামনা ছিল যাতে দ্রুত জাপানের পরাজয় ঘটে এবং চীন মার্কিনের প্রতি বন্ধুত্বপূর্ন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে। কিন্তু কুওমিনতাঙ দলের জনবিরোধী শাসনের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চিনে এক বিপ্লব ঘটে যায় এবং 1949 খ্রিস্টাব্দে মাও সেতুং এর নেতৃত্বে চীনের মূল ভূখণ্ডে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা পায়। ফলে পরিস্থিতি মার্কিনের পক্ষে প্রতিকূল হয়ে ওঠে।
দ্বিতীয়তঃ কোরিয়া ছিল বরাবরই বিভিন্ন বৃহৎ শক্তির লড়াইয়ের কেন্দ্রভূমি। 16-17 শতাব্দীতে কোরিয়া প্রতিবেশী জাপান ও মাঞ্চু শাসিত চীনের আগ্রাসনের বলি হয়েছিল। কোরিয়াকে কেন্দ্র করেই রুশ জাপান ও চীন-জপান যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত কোরিয়া জাপানি দখলে চলে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে মিত্রপক্ষ চিন্তাভাবনা শুরু করেছিল। যুদ্ধচলাকালীন 1943 খ্রিস্টাব্দে কায়রো সম্মেলন রুজভেল্ট, চার্চিল এবং চিয়াং কাইশেক কোরিয়াকে পূর্ণ স্বাধীনতা দানের প্রতিশ্রুতিও দিয়েছিল। 38 ডিগ্রি অক্ষরেখার উত্তরে সোভিয়েতের এবং দক্ষিনে মার্কিন সামরিক বাহিনীর প্রাধান্য প্রতিষ্ঠা ছিল।
1945 খ্রিষ্টাব্দে ডিসেম্বরে মস্কোতে অনুষ্ঠিত একটি চুক্তিতে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র অস্থায়ী করিয়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কোরিয়া থেকে মার্কিন ও সোভিয়েত সেনা প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করলে আমেরিকা তাতে অসম্মতি জানায়। ফলে কোরিয়ার বিভাজন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। মার্কিন প্রস্তাব মত শেষ পর্যন্ত কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দু'ভাগে বিভক্ত করা হয়। উত্তর কোরিয়ায় কিম ইল সুং এর নেতৃত্বে বামপন্থী সরকার ক্ষমতায় আসে এবং দক্ষিণ কোরিয়ায় নির্বাচনের মাধ্যমে মার্কিন মুখাপেক্ষী সিংম্যান রী'র নেতৃত্বে একটি দক্ষিণপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়। সঙ্গত উল্লেখযোগ্য রাষ্ট্রসঙ্ঘের সাধারন সভা দক্ষিণ কোরিয়ার রি প্রশাসনকে স্বীকৃতি দিলেও উত্তর কোরিয়ার ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক কে মেনে নেয়নি। দুই কোরিয়ার ঐক্যকল্পে গঠিত United Nations Commission on Korea (UNCOK) সময় মত সোভিয়েত ও মার্কিন সেনাবাহিনী অপসারণের সক্ষম হলেও কোরিয়ার ঐক্য ব্যাপারে কোন অগ্রগতি ঘটাতে পারেনি।
উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয়ই সমগ্র কোরিয়ার ওপর নিজ নিজ সার্বভৌমত্বের দাবি করছিল। দুটি রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ সূচনা হয়েছিল 1950 সালের জুন মাসে। মে মাসে নির্বাচনে দক্ষিণ কোরিয়ার দক্ষিণপন্থীরা পরাজিত হলে উত্তর কোরিয়া উৎসাহিত হয় এবং দক্ষিণ কোরিয়াকে নিজের কর্তৃত্বে আনতে ব্যাগ্র হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার রি সরকার উত্তর কোরিয়া আক্রমণের হুমকি দিয়ে বসে। উত্তেজিত হয়ে উত্তর কোরিয়া কোন রকম আগাম ঘোষণা ছাড়াই 38 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়া আক্রমণ করে বসে। অতি দ্রুত তারা রাজধানী সিওল দখল করে নেয়।
এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ সক্রিয় হয়ে ওঠে। সমাজতান্ত্রিক দুনিয়ার প্রবল আপত্তি সত্ত্বেও রাষ্ট্রসংঘ উত্তর কোরিয়াকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয়। উত্তর কোরিয়া অস্বীকার করলে রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে সামরিক অভিযান চালানো হয় বলাবাহুল্য ম্যাক আর্থার পরিচালিত এই অভিযান ছিল মূলত মার্কিন অভিযান। ইতিমধ্যে চীন উত্তর কোরিয়ার পক্ষ অবলম্বন করে ফলে যুদ্ধ আরো তীব্র হয় এবং তা চীন-মার্কিন পারমানবিক যুদ্ধে পরিণত হওয়ার উপক্রম হয়।
এদিকে জোট নিরপেক্ষ দেশগুলির যুদ্ধের বিরুদ্ধে এবং রাষ্ট্রসঙ্ঘের পক্ষপাতমূলক আচরণ এর বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলে। উদ্দেশ্য পূরণে ব্যর্থ আমেরিকাও দ্রুত এই যুদ্ধ থেকে বেরোবার পথ খুঁজতে থাকে। পরিশেষে 1954 সালের 26 এপ্রিল জেনেভা সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে দুই কোরিয়ার মিলনের প্রশ্নটি অমীমাংসিতই থেকে যায় এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের পারস্পরিক বৈরিতা নিয়েই থেকে যায়।
Korean Crisis
The Cold War was not confined only to Europe. The event that extended the Cold War into Asia was the Korean War of 1950. Two major factors formed the background of the Korean crisis. First, the political transformation in China and the establishment of Communist power there. Second, the political uncertainty and division of Korea, which eventually led to a destructive civil war.
Before 1950, American strategic experts did not pay much attention to Asia. Their primary objective was to ensure Japan’s defeat in the Second World War and to maintain China as a friendly democratic state aligned with the United States. However, the corrupt and unpopular rule of the Kuomintang government led to a Communist revolution in China under the leadership of Mao Zedong. In 1949, Communist rule was established on the Chinese mainland. This development created an unfavorable situation for the United States because it strengthened the socialist camp in Asia.
Secondly, Korea had long been a center of conflict among major powers. During the sixteenth and seventeenth centuries, Korea became a victim of aggression by neighboring Japan and Manchu-ruled China. Later, the Sino-Japanese War and the Russo-Japanese War were fought over Korea. Eventually, Korea came under Japanese control. After Japan’s defeat in the Second World War, the Allied powers began to consider Korea’s future. During the Cairo Conference of 1943, Roosevelt, Churchill, and Chiang Kai-shek promised complete independence to Korea. However, after the war, Soviet troops occupied the northern part of Korea above the 38th Parallel, while American troops occupied the southern part below it.
In December 1945, at a conference held in Moscow, the Soviet Union and the United States agreed to form a Joint Commission for establishing a temporary democratic government in Korea. However, disagreements soon emerged. The Soviet Union proposed the withdrawal of both Soviet and American troops from Korea, but the United States refused. As a result, the division of Korea became inevitable. Finally, Korea was divided along the 38th Parallel. In North Korea, a left-wing Communist government was established under Kim Il-sung, while in South Korea, a right-wing government under Syngman Rhee came to power through elections with strong American support.
It is significant to note that the United Nations General Assembly recognized the Syngman Rhee government in South Korea but refused to recognize the Democratic People’s Republic of Korea in the North. The United Nations Commission on Korea (UNCOK), which had been formed to bring about Korean unity, succeeded in arranging the withdrawal of Soviet and American troops, but it failed to achieve reunification of Korea.
Both North and South Korea claimed sovereignty over the entire Korean Peninsula. Tensions between the two states increased steadily. In May 1950, the right-wing forces in South Korea suffered setbacks in elections, which encouraged North Korea. The North Korean leadership became eager to bring South Korea under its control. In response, the South Korean government under Syngman Rhee threatened to attack the North. Amid growing tensions, North Korea crossed the 38th Parallel without prior warning in June 1950 and invaded South Korea. Within a short period, North Korean forces captured the South Korean capital, Seoul.
At this stage, the United Nations became actively involved. Despite strong objections from the socialist bloc, the United Nations identified North Korea as the aggressor and demanded the withdrawal of its troops. When North Korea refused, the United Nations launched a military campaign under the leadership of General Douglas MacArthur. In reality, this was mainly an American military operation conducted under the UN flag.
Meanwhile, Communist China entered the war in support of North Korea, making the conflict far more intense. The Korean War soon developed into a major international crisis and at one point threatened to turn into a direct nuclear confrontation between China and the United States.
At the same time, non-aligned countries and peace-loving people around the world strongly opposed the war and criticized the biased role of the United Nations. The United States, unable to achieve a decisive victory and facing mounting international pressure, also began searching for a way to end the conflict.
Finally, on 26 April 1954, a ceasefire agreement was reached at the Geneva Conference. However, the question of Korean reunification remained unresolved. North and South Korea continued to exist as separate states, maintaining deep hostility and mutual suspicion toward one another. Thus, the Korean crisis became one of the first major armed conflicts of the Cold War and demonstrated how ideological rivalry between the United States and the Soviet Union could turn regional disputes into global confrontations.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন